AI Can Build Software, But It Can't Replace Software Engineering
AI has made software development faster than ever, but building a working application is only one part of software engineering.

গতকাল ফেসবুক নিউজফিডে দেখলাম একজন নন ডেভ পারসন Ai দিয়ে একটি ম্যানেজমেন্ট সফটওয়্যার বানিয়ে ফেলেছেন। সেটা ওয়ার্কিং এবং বেশ ভালো ফিচারও রয়েছে।
একজন নন ডেভ পার্সন Ai দিয়ে সফটওয়্যার বিল্ড করেছেন, করার আগে রিকোয়ারমেন্ট গেদার করেছেন, রিসার্স এবং এনালাইসিস করেছেন। সফটওয়্যারটি ফাংশনালও। Ai এক্সেস পেলেই সব নন ডেভ পার্সন এমন ফুল ওয়ার্কিং প্রজেক্ট বানাতে পারবেন না, তিনি পেরেছেন। অবশ্যই প্রশংসা পাওয়ার মত কাজ এটি।
কিন্তু তারপর কি হবে? সফটওয়্যার তো ডাটা মেনেজ করার জন্য ব্যবহার করা হয়।
ডাটা কি এফিসিয়েন্ট এবং অর্গানাইজড ভাবে স্টোর, রিড এবং রাইট হচ্ছে। কম ডেটার জন্য কাজ করতেছে কিন্তু বেশি ডাটার জন্যও সেইম ভাবে কাজ করবে? ডাটা রিড রাইট টাইম কত মিলিসেকেন্ড? আপনার লিখা কোড সার্ভার কস্ট বাড়িয়ে দিবে নাকি কমিয়ে দিবে? নতুন কোনো ফিচার ইমপ্লিমেন্ট করতে গেলে এক্সিস্টিং ডেটা টেবিল গুলো এক্সটেন্ড করা যাবে তো নাকি আবার সব রিস্ট্রাকচার করা লাগবে? ডেটা লস হবে না তো? নর্মালাইজেশন, ইনডেক্সিং, কনস্ট্রেইন্টস, ডেটা ইন্টিগ্রেটি, স্ক্যালিবেলিটি এবং অ্যাসিড প্রপার্টিস ফলো করা হয়েছ?
যখন আপনি শুধু কোড লিখবেন না বরং এমনভাবে সিস্টেম ডিজাইন করবেন যেটা স্কেলেবল, মেইনটেইনেবল এবং কস্ট ইফেক্টিভ হয়, তখনই আপনি সফটওয়্যার ডেভেলপার থেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন।
Ai হেল্পফুল কিন্তু সঠিক ভাবে ইউজ করতে জানেনা সবাই। Ai আমাদের ডেভেলপমেন্ট স্পিড অনেক ফাস্টার করে দিয়েছে। Ai দিয়ে আমরাও কোড করিয়ে নেই কিন্তু আমরা জানি কোন কোডটি ভালো আর কোন কোডটি খারাপ। ডিসিশন টা আমরা নিতে পারি, একজন নন ডেভ বা নন টেক পার্সন সেটা নিতে পারেন না।
সফটওয়ার বিল্ড করা আর সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এক নয়। যদি তাই হতো তাহলে আরো ৩ বছর আগে এই পেশা বিলুপ্ত হয়ে যেতো।
আগের যুগে মানুষ গরু গাড়ি দিয়ে চলত যা ছিল খুবই স্লো। তারপর ইঞ্জিনচালিত গাড়ি আসার পর মানুষের জীবনে গতি এসেছে। Ai আসার ফলেও আমাদের সফটওয়্যার বিল্ডিংএ স্পিড এসেছে , লার্নিংএ স্পিড এসে। আগে যদি একটি টিমে ১০ জন মেম্বার দরকার হতো এখন লাগে ৫ জন। এজন্য হারারিং কমে গেছে বলা যায়। কিন্তু হারারিং হচ্ছে এবং যারা টপ পারফর্মার এবং কোম্পানির রিকোয়ারমেন্ট এর সাথে ভালো করে এলাইন করে তারাই হায়ার হচ্ছে। এভারেজ জ্ঞান আর কাজে আসছে না।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, AI আপনাকে ঠিক ততটাই ভালো উত্তর দেবে যতটা ভালোভাবে আপনি তাকে কনটেক্সট বুঝিয়ে বলতে পারবেন। আপনি যদি নিজেই কনটেক্সট পরিষ্কারভাবে বুঝনা তাহলে AI এমন সল্যুশন দিতে পারে যা দেখতে ঠিক মনে হলেও আসলে ভুল।
AI একটি শক্তিশালী টুল এবং টুল কখনো মানুষের বিকল্প হয় না। এই তফাতের কারণেই এখনো হিউমান হায়ারিং হচ্ছে।
#Ai #SoftwareEngineering
Share this article

Dabananda Mitra
Software Engineer specializing in scalable backend systems and minimal, effective API design.
Comments
Loading comments...
More Writings
How to Kill a Process Using Port in Windows: Complete Guide
Learn how to find and kill a process using a specific port in Windows with netstat, tasklist, and taskkill commands. A practical guide for .NET and ASP.NET Core developers.
Read Article →.NETTop 500 .NET Interview Questions | Complete Preparation Guide
Preparing for a .NET developer interview? I collected 500 unique interview questions covering the most important areas of the .NET ecosystem. This is a useful revision resource for freshers and experienced .NET developers preparing for technical interviews. Save it, practice the questions category by category, and use it as a structured roadmap for your .NET interview preparation.
Read Article →.NETProject Template: ASP.NET Core Web Api Modular Monolith
Tired of doing the starting configuration again and again for new projects? Here is the solution. Use this Modular Monolith ASP.NET Core Web Api starting template and directly jump into main code.
Read Article →